ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রথমবার গানে কণ্ঠ দিলেন নায়ক ফেরদৌস

অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দা দাপিয়ে বেড়ালেও অনেক অভিনেতা-অভিনেত্রী গানে কণ্ঠে দিয়েছেন। এবার এই তালিকায় নাম লেখালেন চিত্রনায়ক ফেরদৌস। ইমরান মাহমুদুলের সুর-সংগীতে ‘তুমি কাছে এলে’ শিরোনামের গানের মাধ্যমে প্রথমবার গানে কণ্ঠ দিলেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা।রবিউল ইসলাম জীবনের লেখা এ গানের রেকর্ডিং মঙ্গলবার (৮ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। আগামী ১০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ মঞ্চে এই গানের সঙ্গে পারফর্ম করবেন ফেরদৌস-কণা।


সংগীতশিল্পী ইমরান বলেন, ‘প্রথমে ফেরদৌস ভাইকে গান গাওয়ার প্রস্তাব দিই। এ কথা শুনে ভাই ঘাবড়ে যান। এরপর তাকে বুঝিয়ে বললাম, গানটি আপনার মতো করেই করেছি। আপনি সহজেই গাইতে পারবেন। অনেক বুঝিয়ে তাকে রাজি করাই। রেকর্ডিং করার পর দেখি গানটি দারুণ হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

ads
ads
ads

Our Facebook Page

↑